
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৮:২৯

‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অণুষ্ঠানে, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, বাগেরহাটের সিভিল সার্জন ডা. এস এম মাহবুব হক, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল সহ চিকিৎসক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রামপাল উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই সেন্টারে প্রথমবারের মতো ক্যানসার শনাক্ত কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে স্বল্প মূল্যে ব্রেস্ট ক্যানসার, জরায়ু ক্যানসার, কিডিনি রোগ, ফুসফুস ক্যানসার, শিশুদের বিভিন্ন ক্যানসারসহ সব অসংক্রামক রোগ স্বল্প মূল্যে করাতে পারবেন। এছাড়া উপকূলীয় অঞ্চলের মানুষকে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা হবে বলে জানান আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজা।
বাগেরহাটের রামপালে বিনামূল্যে ১০০ রোগীকে ক্যানসার চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে অঞ্চলটিতে একটি বিশ্বমানের ক্যানসার হাসপাতাল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।