
৫১তম স্পেশাল বিসিএস প্রিলির তারিখ ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৩

গত ১৫ মার্চ থেকে আজ ৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জন। ছবি: সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯৬ শিশু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর বাইরে ল্যাব পরীক্ষায় ৬৯ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ২১৯ জন। গত প্রায় সাড়ে সাত মাসে সন্দেহভাজন হামে মোট ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন আরও ১০৫ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৫৩ জন।
সংক্রমণ ও মৃত্যুর মিছিল বাড়তে থাকায় দেশজুড়ে জনস্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শিশুদের মধ্যে হামের যে কোনো উপসর্গ দেখা মাত্রই অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।