
ডেঙ্গুতে গেল আরও ৭ প্রাণ, হাসপাতালে ১৫৯৬
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৮

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পিএসসি। ছবি সংগৃহীত
পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন। এ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে চার হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।
এর আগে ২০২৫ সালের ২৯ মে তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ চিকিৎসক নিয়োগ দেয়া হয়। এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিল।