
রাশিয়া ও ইউক্রেনের ‘জরুরি সতর্কতা অ্যাপে’ সাইবার হামলা
হাসানুজ্জামান সাকী
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৮:১১

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগামীকাল (৩ নভেম্বর) ভোটগ্রহণ। দুই কক্ষবিশিষ্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। অন্যদিকে নির্বাচনী জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায়। শেষ মুহূর্তের প্রচারণায় দুই দলের প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরইমধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।
রোববার রিপাবলিকান পার্টির প্রার্থীদের সমর্থনে ক্যানসাস অঙ্গরাজ্যের বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এদিন ডিজিটাল উপস্থিতির মাধ্যমেও বিভিন্ন র্যালিতে যোগ দেন ট্রাম্প। এসব সভায় ডেমোক্র্যাটদের সমালোচনার পাশাপাশি শক্তিশালী আমেরিকা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রচারণায় পিছিয়ে নেই বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিও। প্রায় দুই দশক ধরে দলটির জনপ্রিয় নেতা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও নেমেছেন প্রচারণায়। জর্জিয়া, মিশিগানের পর রোববার ক্যান্টাকির সিনেটর প্রার্থী চার্লচ বুকারের প্রতি সমর্থন জানান তিনি।
নির্বাচনে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ, ইরানযুদ্ধ ছাড়াও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি বড় ইস্যু হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, সিনেটর প্রার্থী আবদুল এল সাইয়েদের আসনে মুসলিম বিরোধী মনোভাবকেও উসকে দিচ্ছেন রিপাবলিকানরা।
মধ্যবর্তী নির্বাচন মূলত মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার। এতে ক্ষমতার পালাবদল কিংবা পরিবর্তন হবে না। মঙ্গলবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের প্রতিটিতে আর সিনেটের ১০০ আসনের মধ্যে এবার ভোট হচ্ছে ৩৫টিতে। এছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন হবে। বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভার সদস্য এবং বিভিন্ন স্থানীয় পদের জন্যও এদিন ভোট দেবেন মার্কিন জনগণ।
যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক নাগরিকদের সবাই ভোটার নন। নির্বাচনে ভোট দিতে হলে নিবন্ধন করতে হয়। এবার নিবন্ধিত ভোটারের সংখ্যা ২১ কোটি ৩২ লাখ।