
রাশিয়া ও ইউক্রেনের ‘জরুরি সতর্কতা অ্যাপে’ সাইবার হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৩:১৩

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে পুনরায় সামরিক অভিযান চালাতে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি বজায় রাখলেও যুদ্ধ বন্ধে আপাতত কূটনৈতিক পথেই হাঁটতে চান মার্কিন প্রেসিডেন্ট।
এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে রোববার (১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত শনিবার দুই নেতার মধ্যে এক টেলিফোন আলাপ হয়। ফোনালাপে ইসরাইলি প্রধানমন্ত্রী ওয়াশিংটনকে নির্বাচনের পরপরই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করার জোর তাগিদ দেন। তবে ট্রাম্প চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে আরও এগিয়ে নেয়ার পক্ষে অবস্থান জানান।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরান ইস্যুতে ট্রাম্পের এমন কূটনৈতিক মনোভাব নিয়ে নেতানিয়াহু ‘উদ্বিগ্ন’। ইসরাইলের এক কর্মকর্তা দুই দেশের শীর্ষ নেতার এই ফোনালাপকে ‘কঠিন’ বলে বর্ণনা করেছেন।
তবে ট্রাম্প সাংবাদিকদের কাছে দাবি করেছেন, শনিবার নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, তেহরানের সঙ্গে আলোচনা সঠিক পথেই এগোচ্ছে এবং এখনই হামলা শুরু করার কোনো তাড়াহুড়ো নেই।
রোববার ‘রাইট সাইড ব্রডকাস্টিং নেটওয়ার্ক’-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানে আমরা বড় ধরনের বিজয় অর্জন করেছি এবং খুব শিগগিরই কোনো না কোনোভাবে এর সমাপ্তি টানব। হয়তো তারা কোনো চুক্তিতে আসবে, না হয় আমরাই এর ইতি টেনে দেব। আমরা যা করেছি, তা সত্যিই অসাধারণ।’
এদিকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা কমছে না। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আল জাজিরা