
রোববার দিবাগত রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৩

রোববার (১১ অক্টোবর) আদালতের নির্দেশে মুক্তি পান সিজেপির তিন শীর্ষ নেতা। ছবি: সংগৃহীত
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন আদালত। শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দর থেকে আটকের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দেয়া হলো।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। সূত্র বলছে, আগামী এক বছর ‘শান্তি বিঘ্নিত’ হতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে জড়াবেন না, এই শর্তে তাদের মুক্তি দেয়া হয়েছে।
এর আগে সিজেপির এই তিন নেতাকে সকালে দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছিল।
ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি (এসআইআর)-এর সময় তালিকায় কারচুপিসহ নানা অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে দ্বিতীয় দিনের বিক্ষোভের আগে তাদের মুক্তির নির্দেশ আসে।
এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে মুক্তি দিয়েছে দিল্লি পুল্লিশ। শনিবার যন্তর মন্তরে সিজেপির পরিকল্পিত বিক্ষোভের শুরুর আগেই গুরুগাঁওয়ের নিজ বাসা থেকে আটক হন ধ্রুব।
গতকাল রাজনীতিবিদসহ ৩ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তবে গভীর রাতে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজও দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও একাধিক ছাত্রসংগঠন।
শনিবার ব্যাপক ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সিজেপির নেতারা। দলটি বলেছে, ভোট চুরি ও ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত অথবা তাকে অপসারণ না করা পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল করা হবে।
সিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে বলেন, সরকার হয়তো ভেবেছিল ধরপাকড়ের পর আমরা বাড়ি ফিরে যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র এই ভয়ই প্রমাণ করে, লড়াইয়ের অর্ধেক আমরা জিতে গেছি।’