
রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৯:৫৪

ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হয়েছে ৪৯তম আসিয়ান সম্মেলন। ছবি: সংগৃহীত
মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। দেশটির সরকারের সঙ্গে ধাপে ধাপে যোগাযোগ বাড়াতে একমত হয়েছেন জোটের নেতারা। তবে মিয়ানমারকে দেয়া আগের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন তারা।
ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হয়েছে ৪৯তম আসিয়ান সম্মেলন। রোববার (১৫ নভেম্বর) শুরু হয়েছে মূল শীর্ষ সম্মেলন, যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে অংশ নিচ্ছেন আসিয়ানভুক্ত দেশগুলোর নেতা ও আন্তর্জাতিক অংশীদাররা। বিশেষ গুরুত্ব পাচ্ছে শিশুদের অনলাইন নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ।
এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য মিয়ানমার সংকট। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানান, পাঁচ দফা ঐকমত্য বজায় রেখে মিয়ানমারের সঙ্গে গঠনমূলক ও নীতিনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন আসিয়ান নেতারা।
এদিকে, রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের আচরণ গণহত্যা সনদের লঙ্ঘন কি না, তা নিয়ে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার রায় দেওয়ার কথা আন্তর্জাতিক বিচার আদালতের। তবে, এ অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার।
সম্মেলনে শিশুদের অনলাইন সুরক্ষায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের অগ্রগতির প্রশংসা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। একই সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রবণতাকে জাতীয় সার্বভৌমত্ব ও নাগরিক অধিকারের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রযুক্তি খাতে করপোরেট আধিপত্য নিয়ে একই উদ্বেগ তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও পরিচালনা যেন গুটিকয়েক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের বাণিজ্যিক স্বার্থে নির্ধারিত না হয়।
প্রাসঙ্গিক:

ফিলিপিন্সের আসিয়ান সভাপতিত্বের মেয়াদে ২০২৬ সালের শেষ নাগাদ ১৯টি অগ্রাধিকারমূলক অর্থনৈতিক উদ্যোগ সম্পন্ন করার লক্ষ্য জানিয়েছেন মার্কোস। এর মধ্যে রয়েছে আসিয়ান ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর। আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি নিরাপত্তা, প্রযুক্তি ও মানবিক সংকট মোকাবিলায় আসিয়ানের কার্যকর ভূমিকা নিশ্চিত করাই এবারের সম্মেলনের বড় চ্যালেঞ্জ।