
রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
আন্তর্জাতিক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:১১

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ছবি: আনাদোলু
ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দ্বীপটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে এসব বিস্ফোরণের শব্দ এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর দ্বীপটির আকাশে ধোঁয়া দেখা গেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম ইরানের বৃহত্তম দ্বীপ। তবে এসব বিস্ফোরণের কারণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি। মার্কিন হামলা কি না তাও এখনও স্পষ্ট নয়। সম্প্রতি এই কেশম দ্বীপে একাধিকবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এর আগে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি লুকাস (এলইউসিএএস) অ্যাটাক ড্রোন ভূপাতিত ও ধ্বংস করার দাবি করে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
এর আগে কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে ড্রোন ভূপাতিতের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে দুই জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও দাবি করেছে আইআরজিসি। জাহাজ দুটির মধ্যে একটি সুপার ট্যাংকারে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। অন্যটি ছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিবাহী জাহাজ।
আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দফতরের এক বিবৃতিতে বলা হয়, ইরানের নৌ চলাচলসংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় জাহাজ দুটি সমুদ্র মাইনে আঘাত হানে। এতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং জাহাজ দুটি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়।
প্রাসঙ্গিক:

আইআরজিসির দাবি, জাহাজ দুটির নিরাপত্তায় বিপুলসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ও অন্যান্য উড়োজাহাজ আকাশপথে পাহারা দিচ্ছিল। এরপরও তারা সমুদ্র মাইনে আঘাত হানে।
বিবৃতিতে আরও বলা হয়, অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাংকারটি হরমুজ প্রণালির পশ্চিম অংশে এবং এলপিজিবাহী জাহাজটি প্রণালির দক্ষিণের অননুমোদিত নৌপথে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
আইআরজিসির নৌবাহিনী অভিযোগ করেছে, মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তার আশ্বাসে বিশ্বাস করায় জাহাজ কোম্পানিগুলো এমন পরিস্থিতির মুখে পড়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজে আগুন লাগার ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের দেওয়া আশ্বাসের পরিণতি।
ইরানের নৌবাহিনী সতর্ক করে বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করে দক্ষিণের অননুমোদিত নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোকে সমুদ্র মাইনের ‘লোহার ও আগুনের দেয়াল’ মোকাবিলা করতে হবে। এ বিষয়ে জাহাজগুলোর নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছে তারা।
ইরানের নতুন কার্যকর করা হরমুজ নৌ চলাচলব্যবস্থা অনুযায়ী, প্রণালিটি দিয়ে নিরাপদে চলাচলের জন্য দেশটির কর্তৃপক্ষের স্পষ্ট অনুমতি নিতে হবে।
অন্যদিকে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় নৌবাহিনীর পাহারা ও সুরক্ষা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। তবে আইআরজিসির দাবি, ওয়াশিংটনের নিরাপত্তার প্রতিশ্রুতিতে আস্থা রাখা জাহাজগুলোকে বারবার আটকে দেওয়া হচ্ছে, মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিংবা ধ্বংস করা হচ্ছে।