
রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
আন্তর্জাতিক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৮:২৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সম্ভাব্য হামলার হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মার্কিন প্রশাসন। দেশটির শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য প্রকাশের পর এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে কোয়াড নেতাদের (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, ভারতের নরেন্দ্র মোদি এবং জাপানের সানায়ে তাকাইচি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।
এ সময় ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি তৈরি করলে তেহরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে।
ট্রাম্প বলেন, ‘তারা এমন মূল্য দেবে, যা এর আগে বিশ্বের কোনো দেশকে দিতে হয়নি। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ, তারা আসলে পাগল।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার (১৬ নভেম্বর) পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একের পর এক সামুদ্রিক ঘটনার খবর দেয় তেহরান। একই সঙ্গে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরান। অন্যদিকে সমুদ্রপথে চলাচলে ইরানের নিষেধাজ্ঞা অমান্যকারী জাহাজগুলোকে সতর্ক করে দেশটি।
এমন পরিস্থিতির মধ্যে এদিন বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে ট্রাম্প ও তার প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করতে পারে। এ বিষয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রাসঙ্গিক:
ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম জ্যেষ্ঠ ইসরাইলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান সিআইএ পরিচালক জন র্যাটক্লিফকে এ বিষয়ে গোয়েন্দা তথ্য দিয়েছেন। পরে যুক্তরাষ্ট্রের অনুরোধে আরেকটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাও এসব তথ্যের সত্যতা যাচাই করে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেছেন, ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে প্রশাসন প্রতিদিন গোয়েন্দা ব্রিফিং পাচ্ছে। তার দাবি, ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা তেহরানের এক নম্বর লক্ষ্যবস্তু। ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
এদিকে ইরান ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণ বা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনার অভিযোগ নাকচ করে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।