
রেজায়ির সাথে সাক্ষাৎ করতে চান ভ্যান্স, শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ?

ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ফাইল ছবি
ইসরাইলের নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের একটি ‘পুঙ্খানুপুঙ্খ’ তদন্তের নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাবাহিনীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
হারজোগ একইসঙ্গে সতর্ক করেছেন, এই তদন্তে যেন ইসরাইলের আরব কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়।
বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সমর্থকরা অভিযোগ করেছেন, নির্বাচনে আরব কমিউনিটির ভোট প্রভাবিত করতে তুরস্ক এবং কাতার থেকে অর্থ দেওয়া হয়েছে।
তবে এমন দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে ইসরাইলে আরব কমিউনিটির দলগুলোর একটি জোট ‘দ্য জয়েন্ট লিস্ট পার্টি’।
একইসঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তোলার চেষ্টার অভিযোগ এনেছে এই জোট।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলি নির্বাচনে যে কোনো ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে কাতার।
নির্বাচনের বেশিরভাগ ভোট গণনার পর, আরব কমিউনিটির দলগুলো এখন পর্যন্ত ১৯টি আসন পেয়েছে, যা একটি নজিরবিহীন সংখ্যা এবং ক্ষমতা ও সরকার গঠনের সমীকরণে তাদের একটি নির্ণায়ক ভূমিকা দিতে পারে।
সূত্র: বিবিসি