
বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেলের সুইমিং পুলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বিদেশির
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪১

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার। ছবি: রয়টার্স
রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে ‘কয়েক বছর’ লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম পড়বে ২১০ কোটি ডলার। ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্ররা এই অর্থের পুরোটা বহন করবে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দ্রুত সরবরাহের আহ্বান জানিয়েছিলেন। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে কার্যকর একমাত্র অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।
চলতি মাসের শুরুতে জেলেনস্কি ও ডনাল্ড ট্রাম্পের মধ্যে বিরোধের পর যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই পদক্ষেপ এলে। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির অংশ হিসেবে সে সময় রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র।
এদিকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহর থেকে বাসের বহরে করে অন্য স্থানে যেতে শুরু করেছেন বাসিন্দারা। শুক্রবার যুদ্ধবিরতির চতুর্থ দিনে শুরু হয় এই কার্যক্রম। বাসিন্দাদের বহনকারী একটি মানবিক সহায়তা বহর ইউক্রেনের খেরসন অঞ্চল পেরিয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়া উপদ্বীপে পৌঁছেছে।
শহরটিতে অবশিষ্ট প্রায় দুই হাজার বাসিন্দাকে ইউক্রেন বা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। ত্রাণ বিতরণ ও সরিয়ে নেয়ার কার্যক্রম তদারক করছেন দুই দেশের কর্মকর্তারা।