
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৮

সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধানরা। ছবি: আইএসপিআর
পাকিস্তান সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল পরীক্ষা চালিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এ পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।
সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বিবৃতিতে জানিয়েছে, ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক নেভিগেশন ও প্রপালশন ব্যবস্থায় সজ্জিত। এটি সুপারসনিক গতিতে দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে ও বিধ্বংসী ক্ষমতায় আঘাত হানতে সক্ষম।
বিবৃতিতে আরও বলা হয়, ফাতাহ-৩ পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার পাল্লা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। একই সঙ্গে দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা ও সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করবে।
আইএসপিআর জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পরীক্ষা প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, পাকিস্তান সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
সফল পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধানরা। দেশটির জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ অর্জনে অবদান রাখা সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেছেন তারা।
এর আগে গত ১৩ অক্টোবর হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)-এর সফল পরীক্ষা চালfW পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি নির্ভুলতার সঙ্গে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
প্রাসঙ্গিক:
