
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
ইরানে নতুন করে আরও একটি বড় ধরনের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানে ইসরাইলের সঙ্গে যৌথভাবে চার থেকে সাত দিনের বিমান হামলা চালানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বরাতে বুধবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানে হামলার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থার নতুন সতর্কবার্তাগুলো খতিয়ে দেখছেন। এসব সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত পুনর্গঠন এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির অগ্রগতি করেছে।
মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি মোতায়েন থাকাকে হামলার সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছেন মার্কিন কর্মকর্তারা। গত সপ্তাহে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান ওয়াশিংটন সফর করে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফসহ মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর থেকেই এ নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিন্ডারও তার মার্কিন প্রতিপক্ষদের সঙ্গে আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর পক্ষে মত দিয়েছেন।
তবে নেতানিয়াহু ট্রাম্পকে হামলার জন্য চাপ দিয়েছেন—এমন বক্তব্যের বিরোধিতা করেছেন ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইসরাইলি প্রধানমন্ত্রীর মুখপাত্রের দাবি, নেতানিয়াহু সব সময় ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
এদিকে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা এবং নতুন করে হামলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর নতুন করে সামরিক অভিযান চালানোর যৌক্তিকতা নিয়ে উদ্বেগ রয়েছে। প্রায় আট মাস ধরে চলা এ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে। এ ছাড়া ইরানে দ্রুত বিজয় অর্জনের যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, সেটিও পূরণ হয়নি। ফলে রাজনৈতিক চাপের মুখে পড়েছে হোয়াইট হাউস।
গত কয়েক মাসে ইরান যুদ্ধ নিয়ে বারবার অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প। কখনো যুদ্ধ শেষ হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন, আবার কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে নতুন হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা বন্ধ করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর পরিবর্তে ইরানকে পারমাণবিক কর্মসূচি ছাড়তে বাধ্য করতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ প্রয়োগের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
যদিও মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা মনে করেন, নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। কারণ, অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে ইতোমধ্যে বেশ দুর্বল করে ফেলেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: জেরুজালেম পোস্ট