
‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: চিকিৎসা চেয়ে বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫০

গ্রেফতার মহকদীপ কৌর এবং দবিন্দর সিং। ছবি: সংগৃহীত
ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজস্থানের শ্রী গঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় পাঞ্জাব থেকে এক নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
রাজস্থান অ্যান্টি-টেরর স্কোয়াড (এটিএস), শ্রী গঙ্গানগর পুলিশ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মহকদীপ কৌর (২১) এবং দবিন্দর সিং (২২)। পুলিশের দাবি, রেললাইনে বিস্ফোরণের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। পাকিস্তানে অবস্থানরত দুই ব্যক্তির সঙ্গে মহকদীপ কৌর নিয়মিত যোগাযোগ রাখতেন।
ওই দুই ব্যক্তির একজন ‘চাচা’, অন্যজন ‘শাহ’ নামে পরিচিত ছিলেন। প্রেমের সম্পর্ক গড়ে তোলার কথা বলে এবং অর্থের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ফাঁদে ফেলেন তারা।
পুলিশের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে এ ধরনের কৌশল ব্যবহারের অভিযোগ প্রায়ই উঠছে। এর আগে গঙ্গানগরের বাসিন্দা বাবিতা নামের এক নারীকে একই কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ করেছিল পুলিশ।
মহকদীপ কৌর তার স্বামীর থেকে আলাদা থাকতেন। তার স্বামী মাদক চোরাচালানের অভিযোগে কারাগারে রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য তিনি অর্থ পেয়েছিলেন।
পুলিশ দাবি করেছে, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুটি অস্ত্র, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
প্রাসঙ্গিক:

পুলিশে ধারণা, পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা অভিযুক্তদের থাকার জায়গা, একটি মোটরসাইকেল এবং অপরাধস্থলে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা করে দিয়ে সহায়তা করেছিল।
গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে রাজস্থানের শ্রী গঙ্গানগরের রামসিংপুর এলাকার কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটে। এতে রেললাইনের দুটি স্লিপার ভেঙে যায়, লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় আড়াই ফুট গভীর একটি গর্ত তৈরি হয়।
বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে একটি যাত্রীবাহী ট্রেন (অনুপগড়-সুরাতগড়) ওই লাইন দিয়েই অতিক্রম করেছিল।
সূত্র: এনডিটিভি