
নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৭:৫৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সংগৃহীত ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অধিকাংশ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। তবে কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। এদিকে, ভোট দিতে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের নির্ধারিত সময় শেষ হলেও লাইনে থেকে ভোটাধিকার প্রয়েগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান পার্টির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত সংক্ষিপ্ত ভিডিওতে ভোটারদের প্রতি এ আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
ভিডিওতে ট্রাম্প বলেন, ‘হ্যালো রিপাবলিকানরা। আমরা বেশ ভালো অবস্থাসে আছি। আপনারা যদি লাইনে থাকেন, তাহলে লাইনেই থাকুন।’
যুক্তরাজ্যের অঙ্গরাজ্যগুলোর নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণের সময় শেষ হওয়ার আগেই যারা লাইনে দাঁড়িয়েছেন, তারা অপেক্ষা করে নিজেদের পালা এলে ভোট দিতে পারবেন। ভিডিওর শেষ দিকে ট্রাম্প বলেন, ‘আমরা বড় ব্যবধানে জিততে যাচ্ছি।’
এদিকে নিম্ন কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের প্রাথমিক ফলাফলে বেশ পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।
সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদ ৫০টি আসন নিশ্চিত করে ১০৮টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। অপরদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীরা ২৪টি আসন নিশ্চিত করে ৭০টি আসনে এগিয়ে আছে।
এছাড়া উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেটের প্রাপ্ত ফলাফলে ৪৩টি আসন নিশ্চিত করে ৭টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটিক পার্টি। অপরদিকে ৩৩ আসন পেয়ে আরও ৫টিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫১টি আসন প্রয়োজন।
সূত্র: বিবিসি, আল জাজিরা