
ফ্রান্সে সড়কে ডাস্টবিন ফেলে বিক্ষোভ, টিয়ার গ্যাস ও লাঠিচার্জে ছত্রভঙ্গের চেষ্টা পুলিশের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:১৫

জয়ের এই স্মরণীয় মুহূর্তটি আবদুল এল-সায়েদ তার স্ত্রী ডা. সারা জুকাকুর সঙ্গে উদযাপন করেছেন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবদুল এল-সায়েদ। নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের হারিয়ে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যেটরা। এই জয়ে বিশেষ করে সিনেটের জয়ে বড় অবদান রেখেছেন আবদুল এল-সায়েদ।
মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। মিশরীয় বংশোদ্ভূত এই মার্কিন চিকিৎসক ও প্রগতিশীল রাজনৈতিক নেতা নির্বাচনি প্রচারের পুরো সময়জুড়ে ধারাবাহিক ইসলামবিদ্বেষী আক্রমণের মুখেও জয় পেয়েছেন। জয়ের এই স্মরণীয় মুহূর্তটি তিনি তার স্ত্রী ডা. সারা জুকাকুর সঙ্গে উদযাপন করেছেন। তার স্ত্রীর পরিবারের শিকড় ভারতে।
জয়ের পর ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিশরীয় অভিবাসীদের সন্তান এল-সায়েদ তার বিয়ে নিয়ে পরিবারের একটি মজার মন্তব্যের কথা স্মরণ করেছেন। এর মাধ্যমে তার জীবনের সঙ্গে প্রায় দুই দশক ধরে জড়িয়ে থাকা সেই ভারতীয় যোগসূত্রটির একটি ঝলক ফুটে উঠে।
পডকাস্টের সেই ভিডিওটিতে এল-সায়েদ জানান, তিনি যখন ড. জুকাকুকে বিয়ে করেন, তখন মিশর থেকে আসা তার এক চাচা তাকে বলেছিলেন, ‘আট কোটি মিশরীয় থাকতে তুমি কি না শেষ পর্যন্ত একজন ভারতীয় নারীকে বিয়ে করলে?’
তখন রসিকতার সুরে সায়েদ উত্তর দেন, ‘আমু (আরবিতে চাচা) ওদের জনসংখ্যা কিন্তু ১০০ কোটি, তাই পরিসংখ্যানের দিক থেকে দেখলেওর সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল।’
এক্সে ছড়িয়ে পড়া এই ক্লিপটি ‘মিট দ্য রিয়েল আবদুল এল-সায়েদ’ শিরোনামের একটি পডকাস্টের অংশ। এটি চলতি বছরের আগস্ট মাসে ইউটিউবে প্রকাশ করা হয়েছিল। পডকাস্টেরটিতে তার পরিবার, শৈশব এবং বেড়ে ওঠার বিষয়টি উঠে এসেছে।
২০০৬ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকা অবস্থায় এল-সায়েদ এবং ড. জুকাকু বিবাহবন্ধনে আবদ্ধ হন। জুকাকু ভারতীয়-আমেরিকান পরিবারের সন্তান, যারা কর্ণাটকের উপকূলীয় শহর ভাটকাল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।
তার দাদা, জুকাকু শামসুদ্দিন তৎকালীন মুখ্যমন্ত্রী বি ডি জাট্টির অধীনে অবিভক্ত মহীশূর রাজ্যের (বর্তমান কর্ণাটক) অর্থ বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ভাটকল অঞ্চলের প্রথম আইনজীবী।
সারার বাবা ড. তৈয়ব জুকাকু একজন কিডনি বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বেঙ্গালুরুতে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন।
স্ত্রীর ভারতীয় পরিবারের সঙ্গে নিজের উষ্ণ সম্পর্কের বিষয়েও কথা বলেছেন এল সায়েদ। আগের একটি সাক্ষাৎকারে তিনি রসিকতা করে বলেছিলেন, প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের পর তিনি হয়তো ‘আরবের চেয়ে ভারতীয়ই বেশি’ হয়ে উঠেছেন।
ড. সারাহও নিজস্ব রসবোধের মাধ্যমে তাদের সম্পর্কের একটি ঝলক তুলে ধরেছেন। একটি নির্বাচনী প্রচারণায় তিনি রসিকতা করে বলেন, ‘আমি ছাড়া আর কেউ তাকে বলে দেয় না যে কী করতে হবে!’
এই দম্পতির ঘরে এমালি ও সেরিন নামে দুই কন্যাসন্তান রয়েছে।
সূত্র: এনডিটিভি