
ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু: গোলান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৫:৩৩

ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার সামরিক বাহিনীর বিরুদ্ধে কলম্বিয়া সীমান্তের কাছে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) একটি শিবিরে বোমা হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কলম্বিয়ার রেডিও স্টেশন ব্লু রেডিও।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সীমান্তবর্তী আপুরে রাজ্যের বুয়েনা ভিস্তা দেল মেতা এলাকায় কথিত এ হামলার ঘটনা ঘটে।
আপুরে-তে মানবাধিকার সংস্থা ‘ফান্ডারেদেস’-এর কার্যক্রম সমন্বয় করা গার্সিয়া এসকালোনা জানিয়েছেন, তিনি ওই এলাকায় একটি সামরিক অভিযান সম্পর্কে সাক্ষ্য-প্রমাণ পেয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নয়জনের মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য রাজ্যের রাজধানী সান ফার্নান্দো দে আপুরেতে নেওয়া হয়েছে। আরও ১০ জনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে বলে জানা গেছে। এ ছাড়া আহতের সংখ্যা নির্দিষ্ট না হলেও কয়েকজন আহত ব্যক্তি সীমান্ত পেরিয়ে কলম্বিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া গেছে।
ব্লু রেডিও জানিয়েছে, পুয়ের্তো পায়েজ এলাকার বাসিন্দারাও ঘটনাস্থলে পাওয়া কয়েকজনের নাম ও পরিচয়সংক্রান্ত তথ্য দিয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ভেনেজুয়েলার মানবাধিকারকর্মী ও সামরিক বিষয়ক বিশেষজ্ঞ রোসিও সান মিগেলও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বুয়েনা ভিস্তা দেল মেটায় ইএলএনের একটি শিবিরে কথিত বোমা হামলার খবর উল্লেখ করেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সশস্ত্র সংঘর্ষের খবরের মধ্যে এ অভিযানের অভিযোগ সামনে এলো।
গার্সিয়া এসকালোনা জানান, পশ্চিম বলিভার রাজ্যের লস পিহিহুয়াওস এবং মেটা-ওরিনোকো নদীসংলগ্ন সীমান্ত এলাকার পাসো দেল বুরোর কাছে সংঘর্ষের খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা। তার দাবি, এসব সংঘর্ষের পেছনে বক্সাইট ও কোলটানের মতো খনিজ সম্পদ আহরণের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থাকতে পারে।
এদিকে, কথিত এ বোমা হামলার অভিযোগের বিষয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি