
রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
আন্তর্জাতিক
মঈন উদ্দিন সরকার সুমন
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:১৮

রোববার (৮ নভেম্বর) জিসিসির পরিবহনমন্ত্রীদের ৩০তম বৈঠকের পার্শ্ববর্তী এ অনুষ্ঠানে ছয় দেশের প্রতিনিধিদের পাশাপাশি জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই অংশ নেন। ছবি: সংগৃহীত
উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির ছয় সদস্য দেশকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় আনতে ঐতিহাসিক সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে পুরো রেল নেটওয়ার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা উপস্থিত ছিলেন। জিসিসির পরিবহনমন্ত্রীদের ৩০তম বৈঠকের পার্শ্ববর্তী এ অনুষ্ঠানে ছয় দেশের প্রতিনিধিদের পাশাপাশি জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই অংশ নেন।
কুয়েতের গণপূর্তমন্ত্রী ড. নুরা আল-মাশআন এ চুক্তিকে উপসাগরীয় দেশগুলোর যৌথ সহযোগিতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এ রেল প্রকল্প সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও যোগাযোগব্যবস্থা জোরদার করবে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহন সহজ করা, আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবহন ও লজিস্টিকস সেবার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুয়েতের অংশে প্রায় ১১১ কিলোমিটার রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ রেলপথ আল-শাদ্দাদিয়া থেকে সৌদি আরব সীমান্তের আল-নুওয়াইসিব পর্যন্ত বিস্তৃত হবে।
প্রকল্পের সূচনাবিন্দু হিসেবে কুয়েত নির্ধারিত অংশ বাস্তবায়নে জিসিসি রেলওয়ে কর্তৃপক্ষ ও অন্যান্য সদস্যদেশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির গণপূর্তমন্ত্রী।
প্রস্তাবিত রেল নেটওয়ার্কের মাধ্যমে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমানো, বাণিজ্য সম্প্রসারণ এবং পর্যটন, শিল্প ও লজিস্টিকস খাতে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রাসঙ্গিক:

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। অন্যদিকে, পণ্যবাহী ট্রেনের গতি হবে ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার। মূল রেল অবকাঠামো নির্মাণে আনুমানিক ১৫ দশমিক ৪ থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।
জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই বলেন, এ চুক্তি উপসাগরীয় দেশগুলোর পরিবহন খাতে সমন্বয় বাড়ানো এবং একটি আন্তসংযুক্ত ও সমন্বিত রেল নেটওয়ার্ক প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পটি সদস্যদেশগুলোর মধ্যে যোগাযোগ সহজ করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সমৃদ্ধিতে অবদান রাখবে।
আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থা আরও কার্যকর করার পাশাপাশি পরিবহন নেটওয়ার্কের মধ্যে সমন্বয় বাড়ানোও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত মান, পরিচালনব্যবস্থা ও নিরাপত্তা নীতিমালার সমন্বয়ের মাধ্যমে রেল যোগাযোগকে আরও কার্যকর করার উদ্যোগ নেয়া হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি চালু হলে উপসাগরীয় অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।