
৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৬:২০

শস্যজাতীয় পুষ্টিকর খাবার ওটস। ফাইল ছবি
স্বাস্থ্যকর খাবার হিসেবে সকালের নাশতায় অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ওটস। শস্যজাতীয় এ খাবারটি অত্যন্ত পুষ্টিকর। এটি এমন একটি খাবার যা ফাইবার, প্রোটিন এবং বিভিন্ন খনিজে ভরপুর।
আসুন এক নজরে জেনে নিই, নিয়মিত ওটস খাওয়ার প্রধান উপকারিতাগুলো-
১। ওজন নিয়ন্ত্রণ: ওটসে থাকা বেটা-গ্লুকান ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।
২। হৃদরোগের ঝুঁকি কমায়: এটি শরীরের খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৩। হজমশক্তি বাড়ায়: ওটসের ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া সহজ ও নিয়মিত রাখে।
৪। রক্তে শর্করা নিয়ন্ত্রণ: ওটসে থাকা কম গ্লাইসেমিক ইনডেক্স রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
৫। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি জোগায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
তাই ডায়েট লিস্টে সকালের নাশতায় নিয়মিত খেতে পারেন শস্যজাতীয় খাবার ওটস।