
আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিরা জড়িত: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৩:২১

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনে দলীয়করণ করেছে সরকার যা অনুচিত-এ কথা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিরোধীদল ছাড়া বর্তমান সংকটের সমাধান করতে পারবে না তারা।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্পমালিক ও শ্রমিকদের যে কোনো সমস্যার ভারসাম্যপূর্ণ সমাধান প্রত্যাশা করে জামায়াত।
পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি৷
আন্দোলন দমনে শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ করছে আইনশৃঙ্খলা বাহিনী এ কথা জানিয়ে শ্রমিকদের মাঝে ভীতি সঞ্চার নয় আন্দোলনের উসকানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এ নেতা৷
এদিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ আরও কয়েকটি দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। চলতি মাসের ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে সরকার। এরইমধ্যে বুধবার (৪ নভেম্বর) বৈঠকও করেছে ওই বোর্ড। শিল্পাঞ্চলে চলমান সহিংস পরিস্থিতি স্বাভাবিক করতে সন্ধ্যায় মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে ত্রিপক্ষীয় জরুরি বৈঠক। এতে যোগ দেন শ্রমমন্ত্রী, বিজিমএমইএ, বিকেএমইএ, ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।