
পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৩:২৬

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ফাইল ছবি
‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের এমন বক্তব্যের অভিযোগে সশরীরে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ৪ নভেম্বর তাকে হাজির হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।
এদিন প্রসিকিউটর গাজী তামিম জানান, সম্প্রতি রাজধানীতে এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাইব্যুনাল নিয়ে এমন বিরূপ মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ। পরে সেটি নজরে আনেন ট্রাইব্যুনাল।