
১১ দলের লংমার্চে নেই এনসিপির শীর্ষ নেতৃত্ব

পঞ্চগড় উপজেলা পরিষদে কথা বলছেন এনসিপি নেতা সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা যেদিন দেশে ফিরবে, সেদিন আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না। পুরোপুরি কবর রচিত হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে কথা বলেন তিনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুজবকে তারা পাত্তা দিচ্ছেন না।
এ সময় জাতীয় পার্টি নিয়ে সারজিস বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন হওয়ার পর কিছুদিন শব্দ শোনা গেলেও, এই নির্বাচনে এসে চূড়ান্ত কবর রচিত হয়েছে।
জনগণের তীব্র ক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা হাত-পা কিংবা স্বজন হারিয়েছেন, তাদের ক্ষোভের গভীরতা সরাসরি কথা না বললে অনুধাবন করা যায় না। বাংলাদেশের যেকোনো প্রান্তে যদি স্বৈরাচার বা গণহত্যাকারীর পা পড়ে, তবে ক্ষুব্ধ জনতা তাদের ছিঁড়ে ফেলবে। তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
৫ আগস্ট গণভবনের যে পরিস্থিতি হয়েছিল, ডিসেম্বরে বাংলাদেশের মানচিত্রেও যদি তাদের অস্তিত্ব কোথাও পাওয়া যায়, তবে একই অবস্থার মুখোমুখি হতে হবে, যোগ করেন সারজিস।
অন্যদিকে, জামায়াত জোটে এনসিপির অবস্থান নিয়ে যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে বিরোধীদলীয় জোট হিসেবে সংসদে একসঙ্গে কাজ চলছে। তবে স্থানীয় নির্বাচনে প্রতিটি দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার দলীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে।