
শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান
রাজনীতি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৩৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি
চিকিৎসকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ডাক্তার তার নিজ পরিচয়ে পরিচিত হবেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেন না। আমাদের দেশের চিকিৎসকরা যেকোনো দেশের চিকিৎসক থেকে কোনো অংশে কম নয়।
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করার আহ্বান জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এটি কার্যকর করা গেলে অনেক জটিল রোগ থেকে সহজেই সুস্থ হবে মানুষ।
প্রাসঙ্গিক: