
পবিত্র কুরআনে দেনমোহর নিয়ে যা বলা হয়েছে
ধর্ম
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২১:৭

মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ।
রাজধানীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের চতুর্থ ছাত্র পুনর্মিলনী। দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠানের গত নয় বছরে শিক্ষা সমাপনকারী বিভিন্ন ব্যাচের চার শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।
এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাকতাবাতুল আশরাফের স্বত্বাধিকারী মাওলানা হাবিবুর রহমান খান, জামিয়া মাদানিয়া বারিধারার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাসউদ আহমাদ, উত্তরা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেসের ডিন ড. ইসরাত হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আবদুল মান্নান মিয়াজি, জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাঈদ আহমাদ, মাদানি স্কলার্স ফোরামের সভাপতি ড. মাসুম বিল্লাহ ফিরোজী, মারকাযু শাইখিল ইসলাম আল মাদানির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল আলিম ও শিক্ষাসচিব মাওলানা ফরিদুদ্দীন মাদানী এবং বিশিষ্ট আরবি লিপিকার মাওলানা মুহিব্বুল্লাহ গালিব আল হানাফী।
অনুষ্ঠানে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দশজন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট ও মূল্যবান বই উপহার দেওয়া হয়। এর মধ্যে শিশুদের দ্বীনি শিক্ষা, ফরজে আইন শিক্ষা এবং কুরআনুল কারিমের খেদমতে বিশেষ অবদানের জন্য মদিনা একাডেমির তিনজন শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পুনর্মিলনী উপলক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত শিক্ষা কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ, দাওয়াতি উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সাবেক শিক্ষার্থীরা নিজেদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময় করেন। প্রতিষ্ঠানের উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
আলোচকরা বলেন, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে আরবি ভাষা শিক্ষা, ইসলামি গবেষণা ও দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শায়েখ মহিউদ্দীন ফারুকী সাবেক শিক্ষার্থীদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে আত্মোন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মারকাযের সাবেক শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গে শায়েখ মহিউদ্দীন ফারুকী বলেন, মারকায থেকে শিক্ষা সমাপনকারীদের কল্যাণে কয়েকটি বিশেষ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা, জরুরি রক্তদান প্রকল্প, উচ্চশিক্ষার পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা, মারকাযের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক আয়োজনে বিশেষ ছাড় এবং ছাত্রকল্যাণ তহবিল গঠন।
দিনব্যাপী আয়োজনে কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত, আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সমাপনীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রাসঙ্গিক: