
প্রদীপ জ্বালিয়ে দেবী শ্যামার কাছে সুখ ও সমৃদ্ধির প্রত্যাশা
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৫:২০

মাওলানা মাহমুদ মাদানি।
ভারতের প্রভাবশালী আলেম ও আওলাদে রসুল (সা.) মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আট দিনের সফরে দেশের বিভিন্ন জেলা, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
রোববার (৮ নভেম্বর) গণমাধ্যমকে তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদ্রাসার মুহতামিম ও মাওলানা মাহমুদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলী।
সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানী। পরদিন ১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানী খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার সিলেটের গোলাপবাগে ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসায় সফর করবেন এই আলেম। পরদিন ১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসায় যাবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেবেন তিনি।
সফরের পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসায় সফর করবেন মাওলানা মাহমুদ মাদানী। একই দিন ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব বয়ান করার কথা রয়েছে তার।
সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর নির্ধারিত সফরসূচি শেষ হবে।
মাওলানা মাহমুদ মাদানির বাংলাদেশ সফরকে ঘিরে সংশ্লিষ্ট মাদ্রাসা, খানকাহ ও আয়োজকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তার বিভিন্ন কর্মসূচিতে দেশের আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।