
ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
ধর্ম ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২০:৪

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় দফা প্রস্তাব দিয়েছেন আলেম-উলামারা।
রোববার (১ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামি আইন সংরক্ষণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি বশিরুল্লাহ। প্রধান অতিথি ছিলেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈমান-আকিদা সংরক্ষণ ও ইসলামি আদর্শ প্রচারের পাশাপাশি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষায় শিশু নির্যাতনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
সভায় সংগঠনের মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী ঘোষণাপত্র পাঠ করেন। এতে বলা হয়, বিচ্ছিন্ন কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো কওমি শিক্ষাব্যবস্থার ওপর চাপিয়ে দেয়া অন্যায়। তবে শিশু নির্যাতন ও প্রাতিষ্ঠানিক অনিয়ম ধামাচাপা দেয়ারও সুযোগ নেই।
৬ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে-- স্বাধীন তদন্ত সেল গঠন, ভুক্তভোগীদের জন্য ২৪ ঘণ্টার হটলাইন চালু, শিশু সুরক্ষা নীতিমালা ও সিসিটিভি ব্যবস্থা নিশ্চিত, শিক্ষক নিয়োগে যোগ্যতা যাচাই, বালিকা মাদ্রাসায় নিরাপত্তা জোরদার এবং মাদ্রাসাগুলোর নিবন্ধন ও জবাবদিহি নিশ্চিত করা।
সভাপতির বক্তব্যে মুফতি বশিরুল্লাহ বলেন, দ্বীনি প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সভা থেকে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সরকারকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আলেম-উলামাদের অহেতুক হয়রানি বন্ধের দাবিও জানানো হয়। এতে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট আলেম-উলামারা উপস্থিত ছিলেন।