
বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসন, ওলামা মাশায়েখের পাঁচ দফা দাবি
মুফতি জাকারিয়া হারুন
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৩২

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিব) এ এইচ এম কামরুজ্জামান আহমেদ ও যুগ্মসচিব আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ইহতেশামের সঙ্গে ছিলেন তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মুরতাজা হাসান মাসুম ফয়েজী।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।
হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এর আগে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। তাদের ধারাবাহিক সাফল্যের মধ্যে এবার যুক্ত হলো হাফেজ ইহতেশামুল হক হিরার নাম।