
প্রথমবারের মতো ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ড, এক মঞ্চে গেমিং তারকারা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৪:২১

হোয়াটসঅ্যাপে কাউকে ছবি বা ভিডিও পাঠাতে গেলে সাধারণত ফোনের গ্যালারিতে গিয়ে সেটি খুঁজে বের করতে হয়। তবে এবার সেই ঝামেলা কমাতে নতুন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।
এতে চ্যাট করার সময়ই ফোনে সম্প্রতি তোলা বা সংরক্ষণ করা ছবি ও ভিডিও দেখতে পাবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস ৩৬০-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিসেন্ট মিডিয়া সাজেশনস’ (Recent Media Suggestions) নামের এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন ফিচারটি চালু হলে কারও সঙ্গে চ্যাট করার সময় লেখার ঘরের আশপাশেই ফোনে সর্বশেষ যুক্ত হওয়া ছবি বা ভিডিও দেখা যাবে। ফলে ছবি পাঠাতে বারবার ফোনের গ্যালারিতে ঢুকে খোঁজাখুঁজি করতে হবে না। পছন্দের ছবিটিতে চাপ দিলেই সেটি পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।
ফিচারটিতে ছবি দেখানোর দুটি পদ্ধতি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। কোনো কোনো ব্যবহারকারীর চ্যাট লেখার ঘরের ওপরে সাম্প্রতিক ছবির ছোট নমুনা দেখা যেতে পারে। আবার কারও ক্ষেত্রে ক্যামেরার জায়গায় সর্বশেষ ছবির নমুনা দেখানো হতে পারে।
ছবি পাঠানোর আগে সেটি এডিট করার বা সম্পাদনার সুযোগও থাকবে। চাইলে ছবিতে কিছু লিখতে পারবেন, স্টিকার যোগ করতে পারবেন কিংবা ক্যাপশন দিতে পারবেন। এরপর নিজের ইচ্ছায় পাঠাতে পারবেন ছবিটি।
শুধু ক্যামেরায় তোলা ছবি নয়, ফোনে সংরক্ষিত স্ক্রিনশট, ডাউনলোড করা ছবি এবং অন্য অ্যাপ থেকে পাওয়া ছবিও এই তালিকায় দেখা যেতে পারে। তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে না।
যারা চ্যাটের মধ্যে এভাবে ছবি দেখাতে চান না, তাদের জন্য ফিচারটি বন্ধ রাখার ব্যবস্থাও থাকছে। সেজন্য হোয়াটসঅ্যাপের Settings থেকে Chats অপশনে গিয়ে Recent media suggestions নির্বাচন করে সেটি বন্ধ করতে হবে। বন্ধ করার পর চ্যাটে আর এ ধরনের পরামর্শ দেখাবে না।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য ব্যবহারকারীদের কাছেও এটি পৌঁছাবে।