
সালমান-ঐশ্বরিয়ার ছবি প্রকাশ করে সমালোচনার ঝড়ে সঞ্জয়লীলার প্রযোজনা সংস্থা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৪

জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘পাবজি’ এবার আসছে পর্দায়। ছবি: সংগৃহীত
জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘পাবজি’ এবার আসছে পর্দায়। গেমটি অবলম্বনে লাইভ-অ্যাকশন সিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলাবেন হলিউড তারকা ডোনাল্ড গ্লোভার।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, সিরিজটির চিত্রনাট্য লেখার পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত থাকবেন ডোনাল্ড গ্লোভারের ভাই স্টিফেন গ্লোভার। এর আগে দুই ভাই একসঙ্গে ‘আটলান্টা’, ‘সোয়ার্ম’, ‘গুয়াভা আইল্যান্ড’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর মতো আলোচিত প্রজেক্টে কাজ করেছেন।
সিরিজটির প্রযোজনায় আরও থাকছে নিয়ন টিভির মাইকেল শেফার ও গিলগার ফাম উডিওর্জি এবং ‘পাবজি’র মূল নির্মাতা প্রতিষ্ঠান ক্রাফটনের বিনোদন বিভাগ।
২০১৭ সালে বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ‘পাবজি’। গেমটির মূল আকর্ষণ হলো টিকে থাকার লড়াই। এতে ১০০ জন খেলোয়াড়কে একটি দ্বীপে নামিয়ে দেওয়া হয়। এরপর অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে অন্য খেলোয়াড়দের মোকাবিলা করতে হয়। শেষ পর্যন্ত যিনি টিকে থাকেন, তিনিই বিজয়ী হন।
তবে গেমটির নির্দিষ্ট কোনো কাহিনি নেই। আর এ কারণেই এটিকে ধারাবাহিকের উপযোগী গল্পে রূপ দেওয়াটা নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন অনেকে। গেমটির পরিচিত জগৎ, প্রতিযোগিতা ও টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে কী ধরনের গল্প তৈরি করা হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ভিডিও গেম অবলম্বনে চলচ্চিত্র ও সিরিজ নির্মাণে আগ্রহ বাড়াচ্ছে নেটফ্লিক্স। ‘অ্যাসাসিনস ক্রিড’ নিয়ে টেলিভিশন সিরিজ এবং ‘গিয়ারস অব ওয়ার’ অবলম্বনে লাইভ-অ্যাকশন সিনেমা নির্মাণের উদ্যোগ রয়েছে প্ল্যাটফর্মটির। এ ছাড়া ‘মাইনক্রাফট’ ও ‘ক্ল্যাশ অব ক্ল্যানস’ নিয়েও অ্যানিমেটেড সিরিজ তৈরির পরিকল্পনা রয়েছে।
এর আগে ‘স্প্লিন্টার সেল: ডেথওয়াচ’ ও ‘সাইবারপাঙ্ক: এজরানার্স’-এর মতো ভিডিও গেমভিত্তিক সিরিজ দর্শকদের সামনে এনেছে নেটফ্লিক্স।