
মিরপুর টেস্টবৃষ্টির বাধায় আগেই চা বিরতি, ব্যাটিং ধসে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৩

প্রথম ইনিংসে ৪ উইকেট পান নাঈম হাসান। ছবি: এএফপি
দ্বিতীয় সেশনের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। বোলারদের সম্মিলিত নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। তাতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭২ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও ত্যাগনারাইন চন্দরপলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ৫৬ রানে তাকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন শরিফুল ইসলাম।
এরপর রস্টন চেজ ও জাস্টিন গ্রিভসের ব্যাটে এগোতে থাকে সফরকারীরা। তবে বাংলাদেশের স্পিনাররা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করেন। নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ।
দ্বিতীয় সেশনের শুরুতে বাংলাদেশের বোলাররা আরও আগ্রাসী হয়ে ওঠেন। দ্রুত উইকেট হারিয়ে বড় লিড নেয়ার সুযোগ হাতছাড়া করে সফরকারীরা। শেষ পর্যন্ত ২৪৫ রানেই থামে তাদের প্রথম ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুড়িয়ে দেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাঈম হাসান। ১০.৫ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়াও মিরাজ ও তাইজুল পেয়েছেন ২টি করে উইকেট।