
মিরপুর টেস্টবৃষ্টির বাধায় আগেই চা বিরতি, ব্যাটিং ধসে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৭

অজি ব্যাটার জশ ইংলিশ। ছবি: ফেসবুক
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই সেঞ্চুরি আছে জশ ইংলিসের। তবে শুধু সেঞ্চুরি নয়, তিন সংস্করণেই অন্তত দুটি করে শতকের মালিক হয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। দেশটির ক্রিকেট ইতিহাসে এমন কীর্তি গড়া প্রথম ব্যাটার তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছেন ইংলিস। কেপটাউনে মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া ম্যাচের তৃতীয় দিনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিন অঙ্কের দেখা পান ৩১ বছর বয়সি এই ব্যাটার।
দিনের খেলা শুরু করেছিলেন ৮৫ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকা ইংলিস লক্ষ্যে পৌঁছাতে বেশি সময় নেননি। দিনের নবম ওভারে ৯৭ রান থেকে চার মেরে পূর্ণ করেন শতক। তবে একই ওভারে আরেকটি বল মোকাবিলা করেই সাজঘরে ফেরেন তিনি। সাইমন হার্মারের বলে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ধরা পড়েন ইংলিস। ১১টি চার ও দুটি ছক্কায় ১৩৫ বলে ১০২ রান করেন তিনি।
এই ইনিংসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ইংলিসের সেঞ্চুরি হলো ছয়টি। টেস্ট ও ওয়ানডেতে দুটি করে শতকের পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও তার সেঞ্চুরি রয়েছে দুটি।
এদিকে ইংলিসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪২৯ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ম্যাট রেনশ ৭৪, ক্যামেরন গ্রিন ৬৫ ও অ্যালেক্স ক্যারি ৮০ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নেন সাইমন হার্মার। তিনটি শিকার মার্কো ইয়ানসেনের।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। অর্থাৎ, স্বাগতিকেরা এগিয়ে আছে ৪০ রানে।