
স্ত্রী-সন্তান হারানো ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন মেসি-অ্যান্তোনেলা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪:২১

চেজের ঘূর্ণিতে ব্যাটিং ধসে বাংলাদেশ। ছবি: এএফপি
মিরপুরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে বৃষ্টির বাধা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই নেয়া হয়েছে চা বিরতি। তবে বিরতির আগে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনে দ্রুত ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে গেছে সফরকারীরা।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকেরা। তবে ১ উইকেটে ২৮ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা বাংলাদেশ দ্রুত বিপর্যয়ে পড়ে।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ১ উইকেটে ২৮ রান থেকে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৩। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। রোস্টন চেজ নেন ৩টি এবং শামার জোসেফ নিয়েছেন একটি উইকেট।
এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৬১ রান। হাতে রয়েছে ৬ উইকেট।