
২৫ বছরের অপেক্ষা শেষে ঘরের মাঠে কভেন্ট্রির জয়
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে পুরস্কারটি নিয়ে তার আত্মবিশ্বাসী মন্তব্য ভালোভাবে নেননি ফ্রান্সের কিংবদন্তি তারকা জিন-পিয়েরে পাপিন। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের প্রতিভা ও অর্জনের প্রশংসা করলেও পুরস্কার নিয়ে তার মনোভাবের সমালোচনা করেছেন ১৯৯১ সালের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাতো’র সঙ্গে আলাপে পাপিন বলেন, এমবাপের রেকর্ড অসাধারণ। কিন্তু ব্যালন ডি’অরের প্রসঙ্গ উঠলেই তার কথায় আত্মকেন্দ্রিকতার প্রকাশ ঘটে।
পাপিন বলেন, ‘আমি সত্যিই কিলিয়ানের প্রশংসা করি। তার অনেক রেকর্ড আছে, কিন্তু একটি নির্দিষ্ট বিষয় (ব্যালন ডি’অর প্রসঙ্গ) এলে সে কেবল “আমি, আমি, আমি”-তে পরিণত হয়। যদিও ব্যালন ডি’অর অন্যদের মাধ্যমে নির্ধারিত হয়।’
এমবাপ্পের একটি মন্তব্যকে বাড়াবাড়ি বলেও উল্লেখ করেছেন তিনি। ফরাসি তারকা বলেছিলেন, এ বছর তার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিলেন না। পাপিনের মতে, এমন মন্তব্য পুরস্কার নিয়ে তার অবস্থানকে নেতিবাচকভাবে তুলে ধরে।
তবে এমবাপ্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি সাবেক এই মার্সেই স্ট্রাইকার। তার মতে, ব্যালন ডি’অর জয়ের প্রয়োজনীয় অনেক গুণই এমবাপ্পের রয়েছে।