
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের সাফ শেষ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৭:১৯

প্রোটিয়ারা চার পেসার নিয়ে খেলতে নামছে। ছবি: এএফপি
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে খেলা, এখানে পেসাররা মূখ্য ভূমিকা রাখেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার একাদশে তাই পেসারদের সংখ্যা বেশি। চার পেসার নিয়ে খেলতে নামছে তারা।
রোববার (১৫ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া টেস্টকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা আজ একাদশ ঘোষণা করেছে। একাদশে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের পাশাপাশি রয়েছেন মিডিয়াম পেসার ডেন প্যাটারসন। পেস বোলিংয়ের জন্য অলরাউন্ডার উইয়ান মুল্ডার তাদের আরেকটি বিকল্প। একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার সাইমন হারমার।
প্রোটিয়াদের হয়ে ৭টি টেস্ট খেলে ২৫ উইকেট নেওয়া প্যাটারসন প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামছেন। ৬ বছর আগে অভিষেক হওয়া এই পেসার শেষ টেস্টটি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। তার চেয়ে আরও লম্বা বিরতিতে টেস্টে ফিরছেন জুবাইর হামজা। ৮টি টেস্ট খেলা এই ব্যাটার সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভিজাত সংস্করণে খেলেছিলেন।
দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ যে টেস্ট খেলেছে, সেই ম্যাচ থেকে নেই কেবল ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কোয়েতজে। এই দুজন অবশ্য বাংলাদেশ সিরিজের স্কোয়াডেই নেই। তাদের জায়গায়ই হামজা ও প্যাটারসনকে নেওয়া হয়েছে। বাকি সব ঠিকঠাক।
দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, ডেন প্যাটারসন ও কাগিসো রাবাদা।
প্রাসঙ্গিক: