
বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা নিয়ে ইমরুলের ক্ষোভ
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৬

লিওনেল মেসি। ছবি: রয়টার্স
প্রথমবারের মত প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেন যাচ্ছেন লিওনেল মেসি। দেশটির রাজপরিবারের মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক স্বীকৃতির, ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী আর্জেন্টাইন মহাতারকা। আগামী ২৩ অক্টোবর ওভিয়েদোর তেয়াত্রো কাম্পোয়ামোরে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে এই পুরুষ্কার গ্রহণ করবেন তিনি। এবারই প্রথম এককভাবে কোনো ফুটবলার পাচ্ছেন এই স্বীকৃতি।
বিশ্বকাপ জয়, আটটি ব্যালন ডি'অর আর শিরোপার পর শিরোপা—লিওনেল মেসির অর্জনের তালিকাটা বেশ দীর্ঘ। যেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে নতুন পালক। প্রথমবারের মত পেতে যাচ্ছেন স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড'। ২০২৬ সালের ক্রীড়া বিভাগে এই পুরুষ্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১৯৮১ সালে যাত্রা শুরু হয় এই পুরস্কারের। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা থেকে খেলাধুলা—মোট আটটি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হুয়ান মিরোর নকশা করা ভাস্কর্য দিয়ে সম্মানিত করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। সঙ্গে থাকে সনদ, ব্যাজ আর ৫০ হাজার ইউরো অর্থমূল্য।
গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরির আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী করা হয়। যেখানে মাঠে তার ধারাবাহিকতা, বিনয় ও অর্জনের পাশাপাশি, বড় ভুমিকা রেখেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার ধারাবাহিক দাতব্য কাজও। যেখানে মনোনয়ন পাওয়া ২৭ জনের মধ্যে মেসিকেই বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।
এর আগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদালের মত তারকারা পেয়েছেন এই পুরুষ্কার। তবে ফুটবলে এই পুরুষ্কার এসেছে তিনবার। যেখানে দলগতভাবে বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল ২০০২ সাল ও স্পেন ২০১০ সালে পায় এই পুরুষ্কার। এছাড়া ২০১২ সালে যৌথভাবে এই স্বীকৃতি পান দুই স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিয়াস ও জাবি হার্নান্দেজ। তাতে প্রথমবারের মত এককভাবে কোনো ফুটবলার হিসেবে এই পুরুষ্কার উঠবে মেসির হাতে।