
একাদশে আরেক পেসার থাকলে ভালো হতো, মনে করেন তাসকিন
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:০

বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। ছবি: ফেসবুক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটার সোবহানা মোস্তারি। অক্টোবর মাসের আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। এই স্বীকৃতির লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী ভারতের দীপ্তি শর্মা ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছেন সোবহানা। বিশেষ করে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেছেন ক্যারিয়ারসেরা এক ইনিংস। ব্রিসবেনে ১৩৪ বলে ১১৮ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এটিই প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে দেশটির বিপক্ষে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এটি।
পুরো সিরিজে ৭৩.৭১ স্ট্রাইক রেটে সোবহানার ব্যাট থেকে এসেছে ১২৯ রান। তার এই পারফরম্যান্সই এনে দিয়েছে আইসিসির মাসসেরার মনোনয়ন।
এই লড়াইয়ে থাকা অন্য দুই ক্রিকেটারও অক্টোবর মাসে ছিলেন দারুণ ছন্দে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অবদান রেখেছেন ভারতের দীপ্তি শর্মা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৯৯ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। তার অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া।
এদিকে অক্টোবর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার দৌড়েও তিনজন মনোনয়ন পেয়েছেন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন, পাকিস্তানের আরাফাত মিনহাস ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।