
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সাফ শুরু ভারতের
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৮:৩০

সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ। ছবি: ভিডিও থেকে নেয়া
সিলেট টেস্টের প্রথম দিনে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। মাত্র ২৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছিল স্বাগতিকেরা। তবে এরপর আর তেমন সুবিধা করতে পারেনি বোলাররা। দিনের বাকি সময়ে মাত্র একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে একাদশে আরেকজন পেসার থাকলে ভালো হতো বলে মনে করেন তাসকিন আহমেদ।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে একাদশে পেসারের সংখ্যা নিয়ে নিজের মতামত জানান বাংলাদেশের পেসার। তার মতে, সকালের আর্দ্রতা কাজে লাগিয়ে আরও কিছুক্ষণ প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখা সম্ভব ছিল।
তাসকিন বলেন, ‘হ্যাঁ, একপর্যায়ে মনে হয়েছে আরেকজন সিমার নিলে ভালো হতো। সকালের এক ঘণ্টার আর্দ্রতা কাজে লাগাতে পেরেছিলাম। তখন মনে হয়েছে আরেকজন সিমার থাকলে আরও লম্বা সময় বল করা যেত।’
উইকেটে বল মুভ করছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেভাবে বল মুভ করছিল আরও এক-দুইটা উইকেট যেতে পারত। তবে এমনিতে উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। শুরুতে আরেকজন সিমার থাকলে ভালো হতো।’
তবে একাদশ নির্বাচন নিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তাসকিন। তার মতে, উইকেট ও কন্ডিশন বিবেচনা করেই সেরা দল বেছে নিয়েছে ম্যানেজমেন্ট। ম্যাচের শেষ দিকে স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘টিম সিলেকশন পুরোপুরি ম্যানেজমেন্টের পার্ট। তারা উইকেট-কন্ডিশন বিবেচনা করে যেটা চিন্তা করেছে, দলের জন্য সবচেয়ে ভালোটা চিন্তা করেছে। ম্যাচ আজ মাত্র শুরু হলো। ম্যাচের শেষদিকে ফলাফল বের করতে স্পিনাররা সহায়তা করতে পারে।’
প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রান। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। সব মিলিয়ে প্রথম দিনে খেলা হয়েছে ৭০ ওভার।