
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কালামের সেঞ্চুরি
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৬:৩১

অ্যান্ডারসন ২০২৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ছবি: এএফপি
দুই বছরের বেশি সময় আগে জাতীয় দলকে বিদায় জানিয়ে দিলেও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এখনও ঘরোয়া ক্রিকেটে সক্রিয়। সদ্য সমাপ্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপ দুইয়ে ল্যাঙ্কাশারকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ১১ ম্যাচে এই পেসার ১৭.৬৮ গড়ে নিয়েছেন ৫০ উইকেট।
অ্যান্ডারসনের এই পারফরম্যান্স সত্ত্বেও ল্যাঙ্কাশায়ার ইতিহাসে নিজেদের সবচেয়ে বাজে অবস্থানে থেকে মৌসুম শেষ করেছে। তলানিতে থাকা গ্লুচেস্টারশায়ার থেকে একধাপ উপরে ছিল তারা। দলটি অ্যান্ডারসনকে আগামী মৌসুমের জন্য ধরে রাখতে চায় না।
ক্রিকইনফোর খবর, ল্যাঙ্কাশায়ারের জ্যেষ্ঠ কর্মকর্তারা চলতি সপ্তাহেই অ্যান্ডারসনকে জানিয়েছেন, আগামী মৌসুমের জন্য তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না। এ বিষয়ে ক্লাবটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই পরিস্থিতিতে অ্যান্ডারসন কি ক্রিকেটকে বিদায়ই জানিয়ে দেবেন, নাকি অন্য কোনো কাউন্টি দলের হয়ে খেলার চেষ্টা করবেন?
অ্যান্ডারসন যদি অবসরেই চলে যান, তবে তার ঘরোয়া ক্রিকেটের শেষটাও হবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার মতো করেই। জাতীয় দলের হয়ে আরও খেলে যাওয়ার ইচ্ছা ছিল তার। রব কি, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের অনুরোধে অবসরে যান তিনি। এই পেসার ২০২৪ সালের গ্রীষ্মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ টেস্ট ম্যাচটি খেলেন।
টেস্টে ২৬.৪৫ গড়ে ৭০৪টি টেস্ট উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই কিংবদন্তি পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১১৯৩টি।