
২০০৮ সালের রোনালদোই ব্যালন ডি’অরের সর্বকালের সেরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১

আগের দিনে দারুণ ব্যাটিং করা তাওহীদ হৃদয়ও যোগ দিয়েছেন আসা-যাওয়ার মিছিলে। ছবি: এএফপি
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশ শুরু করেছিল ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। বিশাল সংগ্রহের ভিত গড়াই ছিল। কিন্তু সুযোগ আর কাজে লাগাতে পারল কই! ব্যাটিং ধ্বসে আজ ৫৯ রান তুলতেই বাকি ৭ উইকেট হারাল টাইগাররা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে এক সেশনেই ৭ উইকেট হারাল বাংলাদেশ। জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণিতে ৯৭.৪ ওভারে ২৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ওয়ারিক্যান একাই নিয়েছেন ৫ উইকেট।
এদিন বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ২২১ রানে। আগের দিনে ৯৯ রানে অপরাজিত সাদমান ইসলাম আজ দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরি তুলে নেন। কিন্তু ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকানোর পরপরই ১০৫ রানে বিদায় নেন তিনি। আর এরপরই ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে।
এক প্রান্তে লিটন দাস টিকে থাকলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল।
সাদমানের বিদায়ের পর নামেন আগের দিনে চোট পেয়ে মাঠ ছাড়া তাওহীদ হৃদয়। কিন্তু মেরে খেলার নেশায় উইকেট বিসর্জন দিয়েছেন। আগের দিনের ৪২ রানের সাথে এদিন কোনো রানই যোগ না করেই বিশপের বলে বোল্ড হয়েছেন।
হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও আউট হয়েছেন উইকেটে সেট হওয়ার পর। ৩৯ বলে ১৫ রান করে ওয়ারিক্যানের বলে বোল্ড হন মিরাজ।
পরপর দুই ওভারে শামার জোসেফ বিদায় করেন নাঈম হাসান (৫) ও হাসান মাহমুদকে। একই ওভারে পরপর দুই বলে তাইজুল ইসলাম (১) ও শরিফুল ইসলামকে (০) আউট করে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন ওয়ারিক্যান।
লিটন দাস অপরাজিত থাকেন ৮৮ বলে ৩৪ রানে।
ওয়ারিক্যান ৫ উইকেট, জোসেফ ও বিশপ ২টি করে এবং জেডন সিলস বাকি উইকেটটি শিকার করেন।