
‘না জানিয়ে’ আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করায় বার্সেলোনাকে জরিমানা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬

বড় ইনিংসের খোঁজে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি
মিরপুর টেস্টের প্রথম সেশন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে লাঞ্চ ব্রেকের আগে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) সিরিজের প্রথম টেস্টের আগেই বড় ধাক্কা খায় টাইগাররা। চোটের কারণে ছিটকে গেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় এই টেস্টের একাদশে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়।
মিরপুরের উইকেট স্পিনারদের জন্য পয়মন্ত হলেও এদিন ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত শুরু এনে দেন দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফ। দলীয় ৯ রানের মাথায় সিলস ফেরান তানজিদ হাসান তামিমকে। ৭ রানে থামেন এই বাঁহাতি।
এরপর মুমিনুল হকের সঙ্গে ৫৯ রানের পার্টনারশিপ গড়েন আরেক ওপেনার সাদমান ইসলাম। কিন্তু সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ মুমিনুল।
২৮ রান করে আউট হয়েছেন জোমেল ওয়ারিক্যানের বলে। এই স্পিনারের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুমিনুল। মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি। সরাসরি মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে চলে যায় ক্যাচ।
মুমিনুলের বিদায়ের পর সাদমানের সঙ্গী হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্ধশতকের পথে হাঁটছেন সাদমান। ৮০ বলে ৫ চারে ৪২ রানে অপরাজিত তিনি। শান্ত ব্যাট করছেন ১৫ রানে।