
পর্তুগাল দলে নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, আল নাসরে গোল করে দিচ্ছেন জবাব
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৬:২৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে ওমানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে নির্ধারিত সময়ে দলটির যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিসিবিকে জানিয়েছে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা।
গত সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হয়েছিল। এসিবির মাধ্যমে এই প্রক্রিয়া সমন্বয় করা হচ্ছে। তবে ভিসা ইস্যু করা বিসিবির নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে বোর্ডটি।
বিসিবি আরও জানিয়েছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সফরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ভিসা পাওয়ামাত্রই দলের যাত্রার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।