
তাইজুল-মিরাজের ঘূর্ণিতে শেষ সেশনে দাপট দেখাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৩৬

বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে এই ছবি প্রকাশ করে রহস্যময় বার্তা দিয়েছেন লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। ছবি: ইনস্টাগ্রাম
বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের একটি রহস্যময় বার্তা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার সমর্থক ও কর্মকর্তাদের উদ্দেশে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুনির লিখেছেন, 'হ্যালো, সুপ্রভাত বার্সেলোনা পরিবারের সবাইকে। একজন ব্যক্তি ও একজন মানুষ হিসেবে আমার সাহায্য প্রয়োজন।'
৩৯ বছর বয়সী মুনির বার্তাটিতে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তোলা একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, তার এই রহস্যময় বার্তায় বার্সেলোনা শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি ব্যালন ডি’অর অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ফেরার পথে বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দরে ইয়ামালের বাবাকে ঘিরে ঘটে যাওয়া একটি কথিত ঘটনার সঙ্গেও বার্তাটিকে যুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাওয়ার আগে একটি ক্যাফেতে এক ওয়েট্রেসকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করার পর তার মুখে থুতু দেন নাসরাউই। পরে ক্যাফেতে অন্য এক ব্যক্তির সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েন তিনি বলে খবর প্রকাশিত হয়।
তবে রহস্যময় বার্তাটির প্রকৃত অর্থ কী, সে বিষয়ে এখন পর্যন্ত মুনির নাসরাউই কিংবা লামিন ইয়ামালের ঘনিষ্ঠ কেউই স্পষ্ট করে কিছু জানাননি।
এর কয়েক ঘণ্টা পর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আরেকটি বার্তা প্রকাশ করেন নাসরাউই। তিনি লেখেন, 'ট্রেন দুর্ঘটনায় নিহতদের সব পরিবারের প্রতি রইল পূর্ণ সমর্থন ও সংহতি।'
এরপর র্যাপার লা ফোইনের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, 'আমার ভাই, আমার বাড়ি তোমারও বাড়ি।'