
২০০৮ সালের রোনালদোই ব্যালন ডি’অরের সর্বকালের সেরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩:৯

চোট পাওয়ায় ফিল্ডিংয়ে নামেননি লিটন দাস। ছবি: এএফপি
দ্বিতীয় দিন সকালের সেশনে চোট পেলেও ব্যাটিং চালিয়ে গেছেন লিটন দাস। কিন্তু টাইগাররা ফিল্ডিংয়ে নামার সময় গ্লাভস হাতে আর তাকে দেখা যায়নি। বদলি উইকেটকিপার হিসেবে নেমেছেন স্কোয়াডে থাকা জাকের আলী অনিক। তবে কি লিটনের চোট গুরুতর?
উইকেটের পেছনে লিটন দাস এই মুহূর্তে বিশ্বসেরাদের একজন। ব্যাটিং ধ্বসের পর ফিল্ডিংয়ের সময় দলকে উজ্জীবিত করতে লিটনের উপস্থিতি অপরিহার্য। কিন্তু উল্টো এই টেস্টের বাকি অংশে তার খেলা নিয়েই এখন শঙ্কা দেখা দিয়েছে। চোটের কারণে উইকেটকিপিং করছেন না লিটন। তার বদলে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন জাকের আলী।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পাওয়া আঘাতে লিটনের কনুই থেঁতলে গেছে। ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আগের দিন ৩ উইকেটে ২১৩ রান তোলা বাংলাদেশ আজ এক সেশনে ৫৯ রান তুলতেই হারিয়েছে বাকি ৭ উইকেট। সেঞ্চুরি হাঁকিয়ে সাদমান ইসলাম (১০৫) ফিরে যাওয়ার পরই ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে। লিটন এক প্রান্তে টিকে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউই।
সাদমানের বিদায়ের পর ক্রিজে এসেছিলেন আগের দিন ৪২ রানে চোট নিয়ে মাঠ ছাড়া তাওহীদ হৃদয়। কিন্তু আজ আর কোনো রান যোগ করার আগেই বিদায় নিয়েছেন। লিটন শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন।
জোমেল ওয়ারিক্যান একাই ৫ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট শিকার করেন শামর জোসেফ ও বিশপ। বাকি উইকেটটি যায় জেডন সিলসের দখলে।
লাঞ্চের পর ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। তারা এখনও ২২৭ রানে পিছিয়ে।