
গাজার শিশুদের জন্য ১ লাখ ৩০ হাজার ডলার তহবিল সংগ্রহে হামজার সহযোগিতা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ২১:৩

সালমান আলী পাকিস্তানকে ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩১টিতে জিতিয়েছেন। ছবি: এএফপি
পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় নিজের ওপর থেকে চাপ কমেছে বলে দাবি করেছেন সালমান আলী আগা। পাকিস্তানের যেকোনো ক্রিকেটারের জন্য অধিনায়কত্বের দায়িত্বকে চাপ বলে মনে করেন তিনি।
সালমান ২০২৫ সালের মার্চ থেকে এশিয়ান গেমসের আগ পর্যন্ত পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বড় টুর্নামেন্টে সাফল্য না পাওয়ায় শেষ দিকে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর দুর্দান্ত ফর্মে আছেন তিনি। ৩২ বছর বয়সি এই ক্রিকেটার সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ কিংসমেন একাডেমির হয়ে একটি ট্রিপল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন।
সালমান অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের আগে। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, অধিনায়কত্ব হারানোর পর তিনি এখন আগের চেয়ে স্বস্তিতে আছেন কি না।
জবাবে সালমান আলী বলেন, ‘আপনি যদি পাকিস্তান দলের অধিনায়ক হন এবং বলেন যে আপনার ওপর বাড়তি কোনো চাপ নেই, তাহলে আমার মনে হয় সেটি ভুল। অধিনায়কত্বের সঙ্গে দায়িত্বের একটা চাপ থাকে। যখন সেই দায়িত্ব আপনার কাঁধ থেকে সরে যায়, তখন চাপও কম অনুভূত হয়। বলতে পারেন, এখন আমি আগের চেয়ে কম চাপে আছি।’
২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের অ্যাওয়ে সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় আগার। পরবর্তী সময়ে জিম্বাবুয়ে সফরে তিনি খণ্ডকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে পান পূর্ণকালীন দায়িত্ব। সব মিলিয়ে ৫০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ৩১টিতে জিতিয়েছেন তিনি।