
‘আমি কেন এত পরিশ্রম করব?’ ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষোভ সরফরাজের
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৯:১৪

ভেরাইনেকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ছবি: আইসিসি
কাইলে ভেরাইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশে ছিলেন না। মাঠের বাইরে থেকে শাস্তি পেলেন তিনি। সতীর্থকে সীমানার ভেতরে থাকতে বলায় আইসিসি তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।
ভেরাইনের পরামর্শ দেওয়ার ঘটনাটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে আম্পায়ার মার্কেস অ্যাকারম্যানকে আউট দেওয়ার পর। অ্যাকারম্যান ক্যাচ আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিতে চেয়েছিলেন। কিন্তু আম্পায়াররা জানান, নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ চাওয়া হয়নি। ফলে তার রিভিউ আবেদন গ্রহণ করা সম্ভব নয়।
অ্যাকারম্যান যখন সীমানার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বারবার আম্পায়ারদের উদ্দেশে চিৎকার করে বলতে থাকেন যে রিভিউ নেওয়ার জন্য তখনো সময় বাকি ছিল। ওই সময়ই ভেরাইনে অ্যাকারম্যানকে সীমানার ভেতরে অবস্থান করতে বলেন। এতে মাঠ ছেড়ে যেতে অ্যাকারম্যানের কিছুটা বিলম্ব হয়।
এই ঘটনায় প্রিন্সও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। পাশাপাশি দুজনকে তিরস্কারও করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। প্রিন্স ও ভেরাইনে নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের জন্য প্রযোজ্য আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন প্রিন্স ও ভেরাইনে। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি উল্লেখ রয়েছে।