
সাফ চ্যাম্পিয়নশিপশেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতল ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৯:৪৬

জাস্টিন স্যামন্স। ছবি: ফেসবুক
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জিম্বাবুয়ের প্রধান কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাস্টিন স্যামন্স। পারিবারিক কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টটিই হবে জিম্বাবুয়ের ডাগআউটে তার শেষ ম্যাচ।
২০২৪ সালের জুনে দায়িত্ব নেয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেটে বেশ কিছু সাফল্য এনে দেন স্যামন্স। তার অধীনে তিনটি টেস্ট জেতে দলটি। এর মধ্যে ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়টি ছিল বিশেষ। ২০২১ সালের পর বিদেশের মাটিতে সেটিই ছিল জিম্বাবুয়ের প্রথম টেস্ট জয়।
এ ছাড়া ঘরের মাঠে সবশেষ দুই টেস্টে ইনিংস ব্যবধানে আফগানিস্তান ও বাংলাদেশকে হারায় দলটি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের ইতিহাসের সেরা সাফল্য পায় জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম স্থানে থেকে আসর শেষ করে তারা।
শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে স্যামন্সের পদত্যাগের খবর নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেট। দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন এই কোচ।
প্রাসঙ্গিক: