
পেনাল্টি গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:২২

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক
অবশেষে হামজা চৌধুরীর হাতে উঠতে যাচ্ছে বাংলাদেশের আর্মব্যান্ড। সাফ চ্যাম্পিয়নশিপের শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে অধিনায়কত্ব পাচ্ছেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন হামজা চৌধুরী। দলীয় সূত্র সময় সংবাদকে এমনটাই জানিয়েছে। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামবে।
‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব।’ সাফ খেলতে দেশের মাটিতে পা রেখেই দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অবস্থান এভাবেই পরিষ্কার করেছিলেন হামজা চৌধুরী। নেতৃত্বের চাইতে দলের ঐক্য ও ড্রেসিংরুমের পরিবেশকেই সবসময় অগ্রাধিকার দেন এই ২৯ বছর বয়সী। দলের প্রয়োজনেই এবার আর্মব্যান্ড বাহুতে তুলে নিচ্ছেন তিনি।
বেশ কিছুদিন থেকেই বাংলাদেশের অধিনায়কের পদ নিয়ে অনিশ্চয়তা চলছে। দীর্ঘদিন জামাল ভূঁইয়া নেতৃত্ব দিলেও তার অনুপস্থিতিতে তপু বর্মণ কিংবা সোহেল রানার হাতে উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। সাফ চ্যাম্পিয়নশিপেও পিছু ছাড়েনি এই অনিশ্চয়তা।
টুর্নামেন্ট শুরুর আগে জামালকেই অধিনায়ক ভাবা হলেও শেষ পর্যন্ত সবাইকে অবাক করে তপুকে দায়িত্ব দেন কোচ থমাস ডুলি। কিন্তু ভুটানের বিপক্ষে তপুর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন জামাল।
দেশকে প্রথমবার নেতৃত্ব দিতে নামলেও ক্লাব ফুটবলে অধিনায়কের ভূমিকা পালনের অভিজ্ঞতা আছে হামজার। প্রিমিয়ার লিগ ও ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটিকে বেশ কয়েকবার নেতৃত্ব দিয়েছেন এই ২৯ বছর বয়সী মিডফিল্ডার।