
পেনাল্টি গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩৮

আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা ১০–এ জায়গা করে নিয়েছেন রহমত শাহ (বাঁয়ে)। র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন তাওহীদ হৃদয়। ছবি: সম্পাদিত
ইতিহাস গড়লেন রহমত শাহ। সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠেছেন আফগানিস্তানের এই ব্যাটার। টেস্ট র্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে সেরা ১০–এ জায়গা করে নিয়েছেন রহমত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাটিংয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রহমত। তারই পুরস্কার পেয়েছেন ছয় ধাপ এগিয়ে সেরা ১০–এ জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডের অধিনায়ক। ক্যারিয়ারসেরা ৭৩৫ রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি।
রহমত পেছনে ফেলেছেন রিশভ পন্ত, ড্যারিল মিচেল, শুভমান গিল, কামিন্দু মেন্ডিসদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ভালো ব্যাটিংয়ের পুরস্কার পেলেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩৩৪ রান করে ১১৫ ধাপ এগিয়েছেন হৃদয়, উঠেছেন ৬০তম স্থানে।
তবে, এই সিরিজে বেশিরভাগ বাংলাদেশি ব্যাটারেরই অবনতি হয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে, ১ ধাপ পিছিয়ে মুমিনুল ৩৮, মিরাজ ২ ধাপ পিছিয়ে ৭২ ও জাকের আলী ৩ ধাপ পিছিয়ে ৮৩ নম্বরে নেমে গেছেন।
বাংলাদেশের বিপক্ষে ভালো পারফরম্যান্সে কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২ নম্বরে, ২৮ ধাপ এগিয়ে আমির জাঙ্গু ৬২ নম্বরে উঠেছেন।
এদিকে আফগান সিরিজে ভালো করা জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন ৯ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে, ব্রায়ান বেনেট ১০ ধাপ এগিয়ে ৭৫ নম্বরে উঠেছেন। আফগানিস্তানের সেদিকুল্লাহ আতালও ১৪ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়েও এসেছে বেশকিছু পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১৬ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন। ক্যারিয়ারের সেরা ৬৬৫ রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি।
উন্নতি করেছেন হাসান মাহমুদও। ৬ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন তিনি। তবে, অবনতি হয়েছে স্পিনারদের। তাইজুল ৭ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে, মিরাজ ১ ধাপ পিছিয়ে ২৫ নম্বরে নেমে গেছেন।