
সাফ চ্যাম্পিয়নশিপশেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতল ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৮:২৭

বৃষ্টির কারণে এখনও বন্ধ তৃতীয় দিনের খেলা। ছবি: এএফপি
জোহানেসবার্গে বজ্রপাতসহ বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। এর আগে তৃতীয় দিনের প্রথম সেশনে দারুণ বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
লাঞ্চ বিরতির আগে ৭ উইকেটে ৩৮৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৪ রানে পিছিয়ে স্বাগতিকেরা।
৪ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ছিলেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। দিনের শুরুতে ভালো ব্যাটিং করলেও পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বাভুমাকে। অন্য প্রান্তে ফিফটি তুলে নেন রিকেলটন।
দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই আঘাত হানেন তাসকিন আহমেদ। পরপর দুই ওভারে উইয়ান মাল্ডার ও মার্কো ইয়ানসেনকে ফেরান তিনি। এরপর সাইমন হার্মারকে আউট করেন হাসান মাহমুদ।
রিকেলটন ১০৪ বলে ৫৬ রান নিয়ে অপরাজিত আছেন। কাগিসো রাবাদা অপরাজিত ৫ রানে। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪টি, তাসকিন ২টি এবং মুমিনুল হক ১টি উইকেট নিয়েছেন।
প্রাসঙ্গিক: