
র্যাঙ্কিংয়ে এগোলেন শারমিন ও স্বর্ণা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২২:৬

ব্যাট হাতে ৫৯ রান করার পর বল হাতে ৬ উইকেট নেন আরাফাত মিনহাস। ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও জয় পেল স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাসের জোড়া ফিফতিতে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। জবাবে ২১৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ব্যাটের পর বল হাতেও জাদু দেখান আরাফাত মিনহাস। একাই নেন ৬ উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০০ রানের আগেই ৪ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাস। নেওয়াজ ৭৪ বলে ৭৯ এবং মিনহাস করেন ৫৮ বলে ৫৯। এছাড়াও, ফাহিম আশরাফ ৩৯, সাদ বেগ ৩৫ এবং বাবর আজমের ব্যাট থেকে আসে ৩৪ রান।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন সনি বেকার। ২ উইকেট পান গাস অ্যাটকিনসন এবং একটি করে উইকেট পান উইল জ্যাক্স, ওভারটন, রশিদ এবং কারান।
জবাবে দারুণ শুরু করে ইংল্যান্ড। ব্যান্টন ও ডাকেটের ওপেনিং জুটি থেকে আসে ৯১ রান। তবে এই জুটি ভাঙার পরই পথ হারিয়ে ফেলে ইংলিশরা। ডাকেট ৪৫ করে ফিরলেও ব্যান্টন করেন ৫৭ রান, যা দলের সর্বোচ্চ। এরপর জো রুট ৩৩ রান করলেও এরপর কেউ আরাফাত মিনহাসের স্পিনের সামনে দাঁড়াতে পারেননি।
মিনহাস ৮.৪ ওভারে মাত্র ৪০ রান দিয়ে নেন ৬ উইকেট। তাতেই তাসের ঘরের মতো ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষ ১৮ রানে ৫ উইকেট হারায় তারা। আর ইংল্যান্ডকে ২১৫ রানে অল আউট করে ৮৭ রানের বিশাল জয় পায় পাকিস্তান। মিনহাসের ৬ উইকেট ছাড়াও ২ উইকেট পেয়েছেন হারিস রউফ। একটি উইকেট পেয়েছেন নাসিম শাহ্ এবং একটি রান আউট হয়েছে।